
খেলাধুলায় ব্যাস্ত থাকি, মাদককে দূরে রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই তিনটি ইভেন্ট নিয়ে ৫৪টি ওয়ার্ডজুড়ে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র’স কাপ-২০২১।
মঙ্গলবার নগর ভবনের হলরুমে আয়োজিত বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এবং বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এর লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ডিএনসিসি মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি মোঃ আতিকুল ইসলাম একথা জানান।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন উল্লেখ করে মেয়র বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকেই জানতে হবে।
আতিকুল ইসলাম আরো বলেন, মহান বিজয়ের মাসেই ভলিবলে দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে একইসাথে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিস্থান এবং উজবেকিস্থান এই ৬টি দেশের অংশগ্রহণে আগামী ২৩ ডিসেম্বর এই টুর্নামেন্ট শুরু হবে এবং চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। ডিএনসিসি মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি বলেন, সময়ের চাহিদায় খেলাধূলায় নারীদের সক্রিয় অংশগ্রহণকে আরও স¤প্রসারণ করার লক্ষ্যে বিকেএসপিতেও নারীদের জন্য ভলিবল চালুর উদ্যোগ গ্রহণ করা হবে ।
ভিন্নবার্তা/এমএসআই