1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশ ভালো করলে তার শত্রু বাড়ে, চাপও বাড়ে: পররাষ্ট্রমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ৩:৫৩ pm

মার্কিন নিষেধাজ্ঞা বা অন্য কোনও কারণে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বাংলাদেশের ওপর কোনও চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা তাদের নিয়মে চলছে। সরকারিভাবে তারা বিশেষ কিছু করেনি, তারা তাদের কাজ করছে। আমরা আমাদের কাজ করছি। যখনই কোনও দেশ উন্নতি করতে থাকে তার শত্রু বাড়ে, চাপও বাড়ে। আপনি যখন সহকর্মীর থেকে ভালো করেন, অনেক সহকর্মীই শত্রু হয়ে দাঁড়ায়। আপনি বেশি ভালো করলে কিছু শত্রুর দেখা পাবেন।’

বাংলাদেশের কিছু লোক যারা যুক্তরাষ্ট্র থেকে অর্থ পায়, তারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‌‘আমাদের দেশে কিছু লোক আছেন, যারা ধারাবাহিকভাবে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করছেন। তারা মিথ্যা তথ্য দিচ্ছেন, মিথ্যা ভিডিও বানাচ্ছেন। আর আপনারা যেগুলো বলেন, সেগুলো ওরাও (যুক্তরাষ্ট্র) বলে।’

আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশে একজন মরলে বিচারবহির্ভূত হত্যা হয়। আর যুক্তরাষ্ট্রে মারা গেলে বলা হয় দায়িত্ব পালনের সময় মারা গেছে। আমাদের দেশে একজন মরলেই সংবাদপত্র বড় হরফে লেখে “বিনা বিচারে হত্যা”। ওই সব এখন তারা ফলাও করে। আপনাদের কাজগুলো নিয়ে যেগুলো তাদের দরকার সেগুলো করে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে দেশেই কিছু লোক আছেন, যারা দেশের উন্নয়নে খুব সন্তুষ্ট নন। একদল লোক আছেন, যারা মনে করেন আওয়ামী লীগ এত ভালো করে ফেলছে কেন! সুতরাং তারা এটা পছন্দ করেন না। খুব সম্ভবত তারা তাদের (যুক্তরাষ্ট্রের) কাছ থেকে টাকা পান। তারা তথ্যগুলো ঠিকমতো দেন না। মিথ্যা তথ্য দেন। আর অনেকে তা বিশ্বাস করেন। সেখনে আমাদের কিছু কাজ করার সুযোগ আছে।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ