1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চলন্ত বাসে গণধর্ষণ, ৯৯৯ এ কলে উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ৫:৪৫ pm

নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৮)বাস যাত্রী। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

৯৯৯ এ কল পেয়ে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধারসহ তিন ধর্ষককে গ্রেফতার ও বাসটি জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মশুরিয়া গ্রামের হাছেন আলীর ছেলে বাস চালক নূরুল হক (২১), বরগুনার আমতলী থানার চরখালি গ্রামের আল আমিনের ছেলে বাসের কন্ডাক্টর শান্ত (১৬) ও রূপগঞ্জের চনপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে বাসের হেলপার বুলেট (১৪)। এ ব্যাপারে মামলা হয়েছে।

ধর্ষণের শিকার তরুণী জানান, তিনি রোববার রাত ১০টার দিকে নরসিংদীর গাউছিয়া যাওয়ার জন্য যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ -গাউছিয়া চলাচলকারী মুক্তিযোদ্ধা পরিবহন নামে একটি বাসে উঠেন। বাসটি চিটাগং রোডে আসার পর সব যাত্রী নেমে যান। তাকে (একা) নিয়েই বাসটি বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে জাহিন গার্মেন্টসের সামনে পৌঁছে। এ সময় উচ্চস্বরে গান বাজিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তিনি বাস থেকে নেমে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ বাসের চালক, কন্ডাক্টর ও হেলপারকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে ওই তরুণীকে ধর্ষণ করে বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার। এ ব্যাপারে মামলা হয়েছে। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ