1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্বকাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা ভারতের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ২:০৮ pm

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

১৭ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে আরো ৫ ক্রিকেটারকে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়াশ ধুলকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল দিয়েছে সৌরভ গাঙ্গুলির বোর্ড।

এছাড়া ৫জন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে স্কোয়াডের সদস্যদের নাম ঘোষণা করেছে বিসিসিআইয়ের জুনিয়র সিলেকশন কমিটি।

দেখা যাচ্ছে, স্কোয়াডের সদস্যরা সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ত্রিদলীয় সিরিজ হারা অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দলের।

২০২০ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে শিরোপার স্বাদ নিতে পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে আকবর আলির দলের কাছে হেরে যায় সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপার লড়াই। ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের টুর্নামেন্ট।

বিশ্বকাপের জন্য ১৭ সদস্যের ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল-

ইয়াশ ধুল (অধিনায়ক), হারানুর সিং, এ রাঘুভানশি, এসকে রাশেদ (সহ অধিনায়ক), নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, আনেশ্বর গৌতম, দীনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্য যাদব (উইকেটরক্ষক), রাজ আঙ্গার বাওয়া, মানব পারাখ, কুশল তাম্বে, আরএস হাঙ্গারেগেকার, বসু ভাটস, ভিকি ওস্তোয়াল, রবিকুমার ও গার্ভ সাংওয়ান।

স্ট্যান্ডবাই : রিশিত রেড্ডি, উদয় সাহারান, আনশ গোসাই, আমরিত রাজ উপাধ্যায় ও পিএম সিং রাথোড়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ