
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে আরো ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে কোনো নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬ হাসপাতালে ভর্তি আছেন ১০৭ জন।
শুক্রবার বিকেলে ২৪ ঘণ্টার এসব তথ্য জানিয়ে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, চলতি বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৯৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮৩০ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ