
রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মগবাজার কমিউনিটি হাসপাতালে আয়া হিসেবে চাকরি করতেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী সাজেদা বেগম জানান, বিকেলে মালিবাগ রেলগেটে কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে শেফালী বেগমের। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান শেফালী। পরে তিনি তাকে উদ্ধার করে অটোরিকশায় করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
মৃত আয়শার মেয়ে টুম্পা জানান, তার মা চলতি মাসের ১০ তারিখে ওই হাসপাতালে চাকরি নিয়েছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের মরদেহ মর্গে রাখা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ