
বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ রাজধানীর রমনা কালী মন্দিরের একটি ভবন উদ্বোধন করেছেন। শুক্রবার সকালে ভবনটির উদ্বোধন করেন তিনি।
ভবন উদ্বোধনের পর ভারতের রাষ্ট্রপতি মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল সাড়ে ১০ টায় ভারতের রাষ্ট্রপতি মন্দিরে এলে তাকে অভ্যর্থনা জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী ও কন্যা। সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
এরপরই তিনি পুননির্মিত রমনা কালী মন্দির এবং অতিথিশালা উদ্বোধন করেন। এ সময় শাঁখ বাজিয়ে সনাতন পদ্ধতিতে অভ্যর্থনা জানানো হয় রামনাথ কোবিন্দকে।
বিজয়ের শতবর্ষ, মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণে বুধবার ঢাকা সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রীয় এ সফরে ভারতের ফার্স্ট লেডি এবং রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, একজন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গী হিসেবে ছিলেন।
সফরকালে ভারতের রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন ও বিকালে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজাতে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য দেন।
ভিন্নবার্তা ডটকম/আর