1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিপাকে ইউপি চেয়ারম্যান!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ১:৩৪ pm

মাদক ও চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল।

গত সোমবার গোয়ালন্দ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় দৌলতদিয়ায় মাদকের কেনাবেচা বন্ধ ও পরিবহণে চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দেন তিনি।

উল্টো এখন চেয়ারম্যানের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ এনে গত মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার সকালে দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ করেছেন দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী কতিপয় বাড়িওয়ালি ও তাদের অনুসারীরা।

এতে নেতৃত্ব দেন যৌনকর্মী ঝুমুর বেগম। তিনি যৌনকর্মীদের একাংশের সংগঠন ‘অসহায় নারী ঐক্য কল্যাণ সমিতির সভানেত্রী।

এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল জানান, গত সোমবার গোয়ালন্দ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় তিনি দৌলতদিয়ায় মাদকদ্রব্যের অবাধ ব্যবহার ও কেনাবেচা বন্ধ এবং পরিবহণে চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দেন।

এ সময় তিনি দৌলতদিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দেন। তার এ বক্তব্যে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত দৌলতদিয়ার প্রভাবশালী একটি মহল ক্ষুব্ধ হয়। আইনশৃঙ্খলা বাহিনী প্রায়ই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করছে। কিন্তু জামিনে বেরিয়ে এসে আবার মাদক ব্যবসা করছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, মাদকের অবাধ সরবরাহ থাকায় স্থানীয় যুবসমাজ আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। ধ্বংস হচ্ছে— দৌলতদিয়ার সমাজব্যবস্থা।

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মাদক ও চাঁদাবাজ সিন্ডিকেট উঠেপড়ে লেগেছে। তারাই পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে।

 

যৌনকর্মী নেত্রী ঝুমুর বেগম বলেন, বিজয় দিবস পালন উপলক্ষ্যে দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান ও তার লোকজন যৌনপল্লীর বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

তিনি দাবি করেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল একজন চাঁদাবাজ। তিনি ও তার লোকজন প্রায়ই চাঁদাবাজি করে থাকেন।

এ প্রসঙ্গে চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, নির্বাচিত হয়ে গত দুই বছর তিনি দৌলতদিয়া ঘাটকে চাঁদাবজি মুক্ত করার লক্ষ্যে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন। ইতোমধ্যে এসব কারণে তাকে হত্যাচেষ্টাও করা হয়েছে। কিন্তু ভাগ্যক্রমে মারাত্মক জখম নিয়ে এখনও তিনি বেঁচে আছেন।

তিনি অঙ্গীকার করে বলেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়বেন।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ