1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা, বার সম্পাদকের সংবাদ সম্মেলন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ২:৪৯ pm

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায় সংবর্ধনা বর্জন করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী অংশ।

বুধবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ বিক্ষোভ করা হয়। এতে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে আইনজীবী সমিতির পশ্চিম হল (৩ নম্বর হল) রুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বার সম্পাদক। লিখিত বক্তব্যে বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্টের চিরাচরিত রেওয়াজ অনুযায়ী কোনো প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠানের কমপক্ষে ৩-৪ দিন আগে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রস্তুতি ও সদস্যদের অংশগ্রহণের বিষয়ে সমিতির সভাপতি, সম্পাদককে অবহিত করা হয়। একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয় সমিতির সদস্যদের।

কিন্তু মঙ্গলবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বিষয়ে সমিতিকে অবহিত করা হয়নি। এটি সমিতির প্রতিটি সদস্যের জন্য চরম অবজ্ঞার শামিল বলে উল্লেখ করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় আজকের সংবাদ সম্মেলন সম্পর্কে সাংবাদিক ও সমিতির সদস্যদের জানানো হয়। এসএমএস দেওয়ার পর রেজিস্ট্রার জেনারেল সন্ধ্যা সোয়া ৭টায় সম্পাদককে ফোন করে বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান হবে বলে জানানো হয়। কিন্তু আমাদের করণীয় কী বা সদস্যদের আমন্ত্রণ বিষয়ে কোনো কিছু বলেননি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদ নিয়ে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এর আগে সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল বারের সভাপতি নির্বাচিত হন। তার মৃত্যুর পর থেকে সমিতির সভাপতি পদ শূন্য রয়েছে। সভাপতির অবর্তমানে সমিতির দুজন সহ-সভাপতিকে দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা হচ্ছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. জালাল উদ্দিন ও সহ-সভাপতি মোহাম্মদ শফিক উল্লাহ। যে কোনো অনুষ্ঠানে সভাপতির অবর্তমানে জ্যেষ্ঠ সহ-সভাপতি দায়িত্ব পালন করবেন এটিই সাংবিধানিক রীতি। অথচ ক্রমাগতভাবে সুপ্রিম কোর্ট প্রশাসনের থেকে অ্যাটর্নি জেনারেলকে বর্তমান সভাপতি হিসেবে সম্বোধন করা হয়ে থাকে।

তিনি জানান, আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সুপ্রিম কোর্ট দিবসের আমন্ত্রণপত্রেও অ্যাটর্নি জেনারেলকে অত্র সমিতির সভাপতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সমিতিকে দ্বিধাবিভক্ত করার অপপ্রয়াস।

তিনি বলেন, আজকের অনুষ্ঠানে বিদায়ী প্রধান বিচারপতির কার্যকালে তার সফলতা-ব্যর্থতা, সমিতির সদস্যদের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করতে চেয়েছিলাম। সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থী মানুষের দুর্দশা, হাইকোর্ট প্রদত্ত জামিনাদেশ ও অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের অহরহ স্থগিতাদেশের কারণে সৃষ্ট মামলা জট ও বিচারপ্রার্থীদের ভোগান্তি, সমিতির অভ্যন্তরে সুপ্রিম কোর্টের স্টাফদের জন্য অস্থায়ী টিনশেড উচ্ছেদ, সমিতি কর্তৃক নির্মাণাধীন ভবনের ওপর সুপ্রিম কোর্ট প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, সমিতির সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাতে চেয়েছিলাম।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সুযোগ দেওয়া হয়নি বলে উল্লেখ করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বলেন, এসময় কর্মকাণ্ডের প্রতিবাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি মুহা. শফিক উল্লাহ। শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিদায়ী বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ