1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ ১২:১৪ pm

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর তুরাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) সফিউল্লাহ জুয়েল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রাইভেটকারচালকও।

সোমবার দিবাগত রাত পৌনে ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা সফিউল্লাহ জুয়েল আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার মুক্তিযোদ্ধা আজিজুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সালাউদ্দিন।

তিনি জানান, রাত পৌনে ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দাবাজার এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের কর্ণগোপ ইউএস-বাংলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই ইন্সপেক্টরকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়েছে। নিহতের পরিবার লাশ দাফ করে মামলা করবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ