
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কারিনা কাপুর ছাড়াও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে অভিনেত্রীর বান্ধবী অমৃতা আরোরার। বোম্বে টাইমস জানিয়েছে, বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন কারিনা ও অমৃতা।
কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সোনম কাপুর ও রিয়া কাপুরসহ বেশ কয়েকজন তারকা কয়েক দিন আগে একসঙ্গে পার্টিতে অংশ নিয়েছিলেন। তাদেরও নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই