1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘শুধু খালেদা জিয়ার জন্য নয়, আন্দোলন হবে জাতির মুক্তির জন্যও’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ৩:০৪ pm

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আন্দোলন নয়, আন্দোলন হবে জাতির মুক্তির জন্যও।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সোমবার জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণ বেরিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, জনগণ আরও বেশি বেরিয়ে আসবে। এর মধ্য দিয়ে নিঃসন্দেহে আমরা একটি আন্দোলন করতে পারব। যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এ সরকারকে বাধ্য করতে পারব খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘শুধু দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আন্দোলন নয়, আন্দোলন হবে জাতির মুক্তির জন্যও। আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। আমাদের স্বপ্নগুলো ধ্বংস করা হয়েছে। আর, সে কারণে জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করে একটি দুর্বার আন্দোলন গড়তে হবে। যার মধ্য দিয়ে এ ফ্যাসিস্ট, ভয়াবহ ও দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারব।’

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাঁর সুচিকিৎসা প্রয়োজন, যা দেশে সম্ভব নয়। এ আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয়।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ