1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘বঙ্গবন্ধুর উদ্যোগগুলোই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মূল প্রেরণা’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ৭:০৭ pm

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল বিপ্লবে শামিল হওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর গৃহীত ও বাস্তবায়িত উদ্যোগগুলোই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মূল প্রেরণা।

রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি সুখি-সমৃদ্ধ সোনার বাংলার। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে এ স্বপ্নের বাস্তবায়নে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানিসহ প্রায় সব খাতে নানা উদ্যোগ ও কার্যক্রমের বাস্তবায়ন করেন। তার মধ্যে তথ্যপ্রযুক্তি খাতটি ছিল একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত। বঙ্গবন্ধু ডিজিটাল বিপ্লবে শামিল হওয়ার দূরদর্শী চিন্তা থেকে সদ্য স্বাধীন হওয়া যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর আইটিইউর সদস্যপদ লাভ করে। এরই ধারাবাহিকতায় মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় তিনি ভূ-উপগ্রহ কেন্দ্রের উদ্বোধন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিগত ১২ বছরে দেশে একটি শক্তিশালী আইসিটির ভিত্তি তৈরি হয়েছে, যা গ্রাম পর্যন্ত তথ্যপ্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়েছে। দেশের তিন হাজার ৮০০ ইউনিয়ন এখন ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটির আওতায়। সারাদেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন ও ছয়শোর বেশি সেবা ডিজিটালাইজড করা হয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে প্রান্তিক পর্যায় পর্যন্ত নাগরিকদের ১০৬ ধরনের সরকারি-বেসরকারি ই-সেবা দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ৯৯ শতাংশ এলাকা এখন মোবাইল নেটওয়ার্ক কভারেজের আওতায় এসেছে। মোবাইল ফোন গ্রাহকসংখ্যা ১৮ কোটি ১৩ লাখ দুই হাজারে উন্নীত হয়েছে। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯১ লাখ ৮ হাজারে।

তিনি বলেন, বিচার বিভাগে ভার্চুয়ালি বিচার কার্যক্রম শুরু হয়েছে। ভার্চুয়াল কোর্ট সিস্টেম বর্তমানে ২২৫টি আদালতের কার্যক্রম চলমান। ফলে বিচারিক কার্যক্রমে ই-গভর্নেন্সের সুফল এরই মধ্যে জাতি পেতে শুরু করেছে, যা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

দুই হাজার ২০০ কোটি টাকার ই-জুডিশিয়ারি প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কম্পিউটারাইজড প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল হবে। সবগুলো উদ্যোগ বাস্তবায়ন হলে ভবিষ্যতে নিয়মিত আদালতের পাশাপাশি ভার্চুয়াল আদালতেও বাদী-বিবাদীর সম্মতিতে বিচার কাজ অব্যাহত রাখা সম্ভব হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কনফিগ ভিআর অ্যান্ড কনফিগ আরবটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রুদমিলা নওশীন, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা বক্তৃতা করেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ