1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরিকল্পনামন্ত্রীকে গেটে আটকে দিলেন জাবির নিরাপত্তা প্রহরী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ ৫:৩৪ pm

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রবেশের সময় পরিকল্পনামন্ত্রীকে ফটকে আটকে দিয়েছেন নিরাপত্তা প্রহরীরা। পরে নিজের পরিচয় দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বিষয়ক একটি সেমিনারে অংশ নিতে দুপুর ১২টায় জাবির মীর মশাররফ হোসেন হল সংলগ্ন ফটকে যান। এসময় ফটক দিয়ে প্রবেশকালে তাকে বাধা দেয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকে গেলে পরিচয় ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি আছে কি না তা জানতে চান দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা। পরে নিজের পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন।

পরে দুপুর সোয়া ১২টায় জহির রায়হান মিলনায়তনের সামনে গাড়ি থেকে নেমে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা এত কড়া হবে কেন? এটা তো ক্যান্টনমেন্ট নয়, এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘মন্ত্রী মহাদয়কে রিসিভের জন্য প্রধান ফটকে উপস্থিত ছিলাম। কিন্তু তিনি জয়বাংলা গেট দিয়ে প্রবেশ করায় এ সমস্যা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ