1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সারের উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ ৭:৩৬ pm

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সারের উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শনিবার (১১ ডিসেম্বর) নরসিংদীর পলাশ উপজেলায় ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ পরিদর্শনকালে তিনি একথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, দেশে বছরে ইউরিয়া সারের চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে আমদানি করতে হয় প্রায় ১৬ লাখ মেট্রিক টন। আমদানি নির্ভরতা কমানো ও উৎপাদন বৃদ্ধির জন্য নরসিংদীর পলাশ ও ঘোড়াশাল সার কারখানা দুটিকে একত্রিত করে নতুন এই প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এ পর্যন্ত প্রকল্পের শতকরা ৫৩ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই নির্ধারিত প্রকল্পটি উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটিই হবে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা।

এ সময় মন্ত্রী সারের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের সুবিধায় সরকারি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন। বিশেষ করে ডিলার ও প্রান্তিক পর্যায়ে সার সরবরাহ নির্বিঘ্ন করতে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের (বিসিআইসি) চেয়ারম্যান, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের প্রকল্প পরিচালকসহ শিল্প মন্ত্রণালয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ