1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ: কৃষিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ ৫:০১ pm

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে স্বাধীনতাবিরোধী শক্তি ও ধর্মান্ধরা সক্রিয়। তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় ’৭১ সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইতিহাস ঘটলে দেখা যায় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলার মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রমের পথ পেরিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ গণতন্ত্র রক্ষায় সবাইকে সোচ্চার থাকতে হবে। ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কোনো দিন ক্ষমতায় আসতে না পারে- সে বিষয়েও সজাগ থাকতে হবে।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ও টাঙ্গাইল আঞ্চলিক উন্নয়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ