1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিক্ষার্থীদের ক্লাসে প্রশ্ন করার সুযোগ দিতে হবে: দীপু মনি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ ৩:৫১ pm

শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে সেজন্য ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অনেক উন্নতি হয়েছে। ২০৩০ সালের মধ্যে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের মূল হাতিয়ার। চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।

শিক্ষক এবং শিক্ষার্থী দুই দিক থেকেই ঘাটতি রয়েছে উল্লেখ করে দীপু মনি বলেন, শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। তারা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না বরং যা শিখবো, তার প্রয়োগও শিখতে হবে। তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে।

এনসিটিভির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে এতে অন্যান্যদের বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ