1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রায় ২ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ১১:২৫ pm

বেনাপোল এলাকার পুটখালি সীমান্ত থেকে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ পিচ স্বর্নের বারসহ কামরুল ইসলাম (৩৭) নামক এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রাম থেকে আটক করা হয় আসামীকে।

জানা গেছে, তিনি বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বিজিবি রাতে এক প্রেস-বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্নের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি আম বাগান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ পিচ স্বর্নের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্নের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।

খুলনা-২১ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ