1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ২:৪০ pm

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড সময় আজ (শুক্রবার) সকালে দীর্ঘ বিমানযাত্রা শেষ করে ক্রাইস্টচার্চে পা রাখে টাইগাররা।

এখন পুরো দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনপর্ব শেষ হলে করোনা পরীক্ষা শেষে অনুশীলনের অনুমতি পাবেন ক্রিকেটাররা।

বুধবার পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ করে সেদিনই মধ্যরাতে নিউজিল্যান্ডের বিমানে চড়ে মুমিনুল হকের দল। এই সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট হেরে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর মধ্যে আবার শেষ টেস্টটি বৃষ্টির কারণে মাত্র আড়াই দিনের মত খেলা হওয়ার পরও ইনিংস ও ৮ রানে হেরেছে মুমিনুলের দল। এমন পারফরম্যান্সের পর কঠিন নিউজিল্যান্ড সফর, ঘুরে দাঁড়ানো বড় চ্যালেঞ্জই হবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ