1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ১১:৫৮ pm

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বাংলাদেশের কিছু যুবক খেলার মাঠে পাকিস্তানের পতাকা উড়িয়ে ও পাকিস্তান জিন্দাবাদ বলে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যাতে ভবিষ্যতে কেউ এ ঘটনা না ঘটাতে পারে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সার্কিট হাউসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মাদারীপুর মুক্ত দিবস উদযাপন এবং পলাশী থেকে ধানমন্ডি মনুমেন্ট নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডসহ শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে পলাশী থেকে ধানমন্ডি মনুমেন্ট নির্মাণ করা হচ্ছে। শুক্রবার (১০ ডিসেম্বর) মাদারীপুর মুক্ত দিবস অনুষ্ঠানে মনুমেন্টের উদ্বোধন করা হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, আওয়ামী লীগ নেতা আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ