1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রিমান্ড শেষে মেয়র আব্বাস কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ৫:৩৮ pm

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার কাটাখালী পৌরসভা মেয়র আব্বাস আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তিনদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাকে আদালতে সোপর্দ করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (৬ ডিসেম্বর) মেয়র আব্বাসের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার।

বেয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, আদালতের নির্দেশে রিমান্ডে থাকাকালীন মেয়র আব্বাস আলীর নমুনা ভয়েস সংগ্রহ করেছে পুলিশ। পরীক্ষার জন্য তার ভয়েস ল্যাবে পাঠানো হবে। ভাইরাল হওয়া বক্তব্যের সঙ্গে এটি মিলিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, মেয়র আব্বাসের ভাইরাল অডিও ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পাওয়া গেছে। তবে মামলার তদন্ত সাপেক্ষে এখন তা বলা যাবে না বলেও উল্লেখ করেন পুলিশের এ কমকর্তা।

গত ১ ডিসেম্বর ভোরে রাজধানীর ঈশা খা হোটেল থেকে মেয়র আব্বাসকে গ্রেফতার করে র্যাব। পরে ২ ডিসেম্বর মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাকে আদালতে সোপর্দের পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এসময় আসামিপক্ষ জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করে দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ