1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেহেন্দি অনুষ্ঠানে ‘ভাবিজি’ সম্বোধনে লজ্জা পেলেন ক্যাটরিনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ১২:৩৮ pm

রাজস্থানের মাধোপুরে সিক্স সেন্সেস ফোর্টে আজ বসছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। বুধবার ছিল মেহেন্দি। সেখানেই উপস্থিত অতিথিরা ক্যাটরিনাকে ‘ভাবিজি’ বলে সম্বোধন করেন। তাতে নাকি লজ্জা পেয়ে যান অভিনেত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে এই খবর পাওয়া দিয়েছে টিভি নাইন।

একই প্রতিবেদনে তুলে ধরা হয় ভিক্যাটের বিয়ের মণ্ডপের সাজসজ্জার খবর।

সূত্রের খবর, লিলি, অর্কিড মিলিয়ে ভিকি-ক্যাটের মেহেন্দির জন্য নাকি ১০০ কেজি ফুলের অর্ডার দেওয়া হয়েছিল।

দুর্গের ভেতর খোলা ময়দানে বিয়ে করবেন তারা। অতিথিদের জন্য ইতিমধ্যেই সেখানে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা ফুল দিয়ে সাজানো হয়েছে।

করোনা বিধি মেনে মাত্র ১২০ জন অতিথির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এই জুটির বিয়ের কার্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে বিয়ে নিয়ে এখনো পর্যন্ত সরাসরি মুখ খোলেননি ভিকি ও ক্যাটরিনা।

ভিক্যাটের বিয়ে উপলক্ষে সোমবার থেকেই জয়পুর বিমানবন্দরে তারকাদের মেলা।

বিয়ের আসর ইতিমধ্যেই সাজানো হয়েছে নিখুঁত দক্ষতায়। শোনা যাচ্ছে, বিদেশ থেকে এসে গিয়েছে ঝাড়বাতি। বিয়ের মণ্ডপ নাকি সাজানো হবে কাচ দিয়ে। ঠিক যেন গোলকধাঁধা। কাচের আধিপত্যে আপনার চোখে ঝিলমিল লেগে যেতেই পারে।

ইতিমধ্যেই আমন্ত্রিতদের দেওয়া হয়ে গিয়েছে বিশেষ ধরনের কোড। সুতরাং কোন ঘরে কোন অতিথি থাকছেন তা টের পাওয়া মুশকিল।

আরও শোনা যাচ্ছে, ডিজিটাল দুনিয়ায় এক নামজাদা ওটিটি প্ল্যাটফর্ম নাকি ভিক্যাটের বিয়ের এক্সক্লুসিভ ছবি ও ভিডিও তাদের সরাসরি স্ট্রিম করার জন্য ওই জুটির কাছে ১০০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ