1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিকা দিতে যাওয়ার পথে নারীর মর্মান্তিক মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ১০:১৪ pm

বরিশালের বানারীপাড়ায় করোনার টিকা দিতে হাসপাতালে আসার পথে নুরজাহান বেগম নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার বেলা ১১টায় উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামের কৃষক মো. সুলতান হোসেনের স্ত্রী মোসাম্মৎ নুরজাহান বেগম (৫৬) করোনার টিকা নিতে নিজবাড়ি থেকে একটি ভ্যানগাড়িতে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন।

এ সময় তিনি শেরেবাংলা বাজারের পশ্চিম পাশের ব্রিজসংলগ্ন মো. নুর ইসলামের টেইলারের সামনে পৌঁছামাত্র তার গায়ের চাদর ওই ভ্যানগাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সড়কে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার মো. আশিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. কবির হাসান যুগান্তরকে জানান, হাসপাতালে আসার পথে নুরজাহান বেগমের গায়ের চাদরের একটি আঁচল ভ্যানগাড়ির চাকায় পেঁচিয়ে যায় এবং তার গলায় ফাঁস লেগে মৃত্যু হয়। পরে তারা এ ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে থানা পুলিশ দুপুরে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নুরজাহান বেগমের সুরাতহাল রিপোর্ট তৈরি করেন। এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ওই দিনই বেলা দেড়টার দিকে পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় মৃত নুরজাহান বেগমের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ