1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দ্বিগুণ বেড়েছে ব্রাজিলের সয়াবিন রফতানি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ১২:৫৮ pm

চলতি বছরের নভেম্বরে ব্রাজিল গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ সয়াবিন রফতানি করেছে। চীনে ঊর্ধ্বমুখী চাহিদা রফতানি বৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

ব্রাজিলের বৈদেশিক বাণিজ্য বিভাগ জানায়, নভেম্বরে দেশটি ২৫ লাখ ৯০ হাজার টন সয়াবিন রফতানি করে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ১৪ লাখ ৩০ হাজার টন।

ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক। চীন দেশটি থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোয় সয়াবিন সরবরাহ বাড়িয়েছে। অক্টোবরে ব্রাজিলের মোট রফতানির ৮০ শতাংশ সয়াবিনই ক্রয় করে চীন। ক্রয়ের ঊর্ধ্বমুখী এ ধারা নভেম্বরেও অব্যাহত ছিল। আগস্টে যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার আঘাতে সয়াবিন রফতানি বিপর্যয়ের মুখে পড়ে। ফলে চীন যুক্তরাষ্ট্রের পরিবর্তে ব্রাজিলিয়ান সয়াবিন ক্রয়ে মনোযোগ বাড়ায়।

ব্রাজিলের বৈদেশিক বাণিজ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে ব্রাজিল ৮ কোটি ৩৪ লাখ টন সয়াবিন রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ১ শতাংশ। এর মধ্যে ৭০ শতাংশই চীনের উদ্দেশে পাঠানো হয়েছে।

ব্রাজিলের কৃষিপণ্য সরবরাহ কোম্পানি কোনাব জানায়, চলতি বছর শেষে দেশটি সব মিলিয়ে ৮ কোটি ৫০ লাখ টন সয়াবিন রফতানি করতে সক্ষম হবে। দেশটির বার্ষিক রফতানি স্থিতিশীল থাকবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ