1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছেলের হাতে বাবা খুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ১১:১১ pm

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছোট্টু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি তার ছেলের হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছোট্টু মিয়ার স্ত্রী মিনারা বেগমও আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘাতক ছেলে মনির হোসেনকে (৩০) আটক করেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ছোট্টু মিয়া নরসিংদীর একটি ইটভাটায় এবং তার ছেলে মনির সিলেটের আরেকটি ইটভাটায় কাজ করেন। সম্প্রতি মনির ও ছোট্টু মিয়া বাড়িতে আসেন। সোমবার বিকেলে মনিরকে ইটভাটায় আবার যাওয়ার জন্য বললে ছোট্টু মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে মনির তার বাবার মাথায় কাঠ দিয়ে আঘাত করেন। এ সময় তার মা মিনারা বেগম এগিয়ে এলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে ছোট্টু মিয়া ও মিনারাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ছোট্টু মিয়ার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মনিরকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় ছোট্টু মিয়ার ছোট ভাই মজিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ