1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাল্যবিয়ে রোধের উপায় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ৪:৩৯ pm

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, বাল্যবিয়ে রোধে স্কুল কারিকুলামে (শিক্ষাক্রম) এ বিষয় তুলে ধরতে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; যাতে বাল্যবিয়ে না দিলে সুফলটা কী হবে তা বাচ্চাদের সুন্দরভাবে বোঝানো যায়।

সোমবার (৬ ডিসেম্বর) কুড়িগ্রামের রাজারহাট হেলিপ্যাড মাঠে রাজারহাট উপজেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ন্যাশনাল হেল্প লাইন, ১০৯ ও ৯৯৯ চালু করেছে। এই সংখ্যাটি আবার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সব বইয়ের পেছনে প্রিন্ট করে দেওয়া হয়েছে যেন যেখানে বাল্যবিয়ে হবে অথবা নারী নির্যাতন হবে তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। এর সুফলও এখন পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মেয়েরা এখন নিজেরা নিজেদের বিয়ে বন্ধ করছে এবং এজন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পাচ্ছে।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে সমাজের অভিশাপ। এটি নারীর বিকাশ ও স্বাবলম্বী হওয়ার বড় একটি বাধা; যা দেশের অগ্রগতির অন্তরায়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজকে বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্ত করতে সরকারের বিরামহীন প্রয়াস অব্যাহত আছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ