1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে ফিল্মি স্টাইলে ব্যবসারীর পিকআপ থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ৮:৩৫ pm

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে ফিল্মি স্টাইলে এক ডিম ব্যবসায়ীর একটি পিকআপ থামিয়ে পিকআপে থাকা ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সকাল পৌণে নয়টায় দিকে শহরের উপকন্ঠে ওয়াপদা রেলওয়ে ঘুন্টির অদূরে সৈয়দপুর- দিনাজপুর বাইপাস সড়কে ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটনা ঘটেছে।

ছিনতাই হওয়া টাকাগুলো হচ্ছে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আব্বাস ভ্যারাইটিস্ স্টোর নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলামের (কাল্লু) বলে জানা গেছে।

জানা যায়, সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আব্বাস ভ্যারাইটিস্ স্টোর নামের একটি ডিম ব্যবসায়ী প্রতিষ্ঠানের ডিম সংগ্রহের কাজে নিয়োজিত পিকআপের ড্রাইভার মো. আব্দুল বারেক এবং তাঁর সহকারি মো. আতিকুল ইসলাম ও আশফাকুল আলম। ঘটনার দিন রোববার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে তারা একটি পিকআপ নিয়ে ডিম সংগ্রহের জন্য সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে দহলা ব্রীজ সংলগ্ন গোডাউন থেকে লালমনিরহাটে পাটগ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।

এ সময় তাদের পিকআপে একটি ব্যাগের মধ্যে ডিম ক্রমের ২ লাখ ৮৫ হাজার টাকা ছিল। সকাল আনুমানিক পৌণে নয়টার দিকে তারা পিকআপটি নিয়ে ওয়াপদা রেলওয়ে ঘুন্টির অদূরে সৈয়দপুর- দিনাজপুর বাইপাস সড়কে পৌঁছলে একটি মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তি পিছন থেকে এসে তাদের পিকআপটির গতিরোধ করে।

এ সময় তারা (ছিনতাইকারী) প্রথমে সাইড দেওয়া নিয়ে পিকআপ ড্রাইভার আব্দুলবারেকের সঙ্গে তুমুল বাকবিতন্ডায় জড়ায়। পরে তারা কোন কিছু বুঝে ওঠার আগেই পিকআপ ড্রাইভারের বুকে একটি পিস্তল ঠেকিয়ে পিকআপের মধ্যে ব্যাগে থাকা ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনার পর পিকআপ ডাইভার আব্দুল রাবেক সঙ্গে সঙ্গে মালিক শফিকুল ইসলাম কাল্লুকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে মালিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

আব্বাস ভ্যারাইটিস স্টোরের স্বত্ত্বাধিকারী মো. শফিকুল ইসলাম কাল্লু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শ্বাসকষ্ট জনিত কারণে কিছুটা শারীরিকভাবে অসুস্থ থাকায় থানায় কোন অভিযোগ করতে পারেনি। তবে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি ।
প্রসঙ্গত, এর আগে গত ২২ নভেম্বর শহরের সৈয়দপুর – পার্বতীপুর রোড়ের কদমতলী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একই ডিম ব্যবসায়ীর পিকআপ থেকে ৬১ হাজার ৫শ’ টাকা ছিনতাই হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ