1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্বাস্থ্যসচিব ও ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ৮:০২ pm

চাকরি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ।

রোববার (৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ।

তিনি জানান, পিটিশনকারী দুইজনের পক্ষে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তাদের চাকরি না দেওয়ায় আদালত স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন।

স্বাস্থ্য বিভাগে এমএলএসএস পদে শারমিন সুলতানা আখি ও স্বাস্থ্য সহকারী পদে আয়েশা সিদ্দিকাকে আদালতের নির্দেশে নিয়োগ না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ