1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ৭:০৪ pm

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে। আজ রবিবার ভোরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

রবিবার স্থানীয় সময় সকাল ৬ টা ৪৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। মেলোনগুয়ানি শহর থেকে ১৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থল, ভূমিকম্পের উৎপত্তিস্থল সমুদ্রতলে ভূগর্ভের ১৫৭ কিলোমিটার গভীরে।

আবহাওয়া, জলবায়ূ ও ভূপদার্থবিদ্যা বিভাগের ভূমিকম্প ও সুনামি দফতরের প্রধান ডারিওনো জানান, উত্তর মালুকু প্রদেশের পার্শ্ববর্তী মোরোতাই দ্বীপমালায় ভূমিকম্পের তীব্রতা বেশী অনুভূত হয়েছে। মোরোতাই দ্বীপমালা থেকে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ