1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউজিল্যান্ডকে ৫৪০ রানের বিশাল লক্ষ্য দিল ভারত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ৩:১৩ pm

প্রথম ইনিংসে ৬২ রানে অলআউট হয়েই সর্বনাশ যা করার করে ফেলেছে নিউজিল্যান্ড। যার ফলে প্রথম ইনিংসেই ২৬২ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে কিউেইরা।

এত বড় ব্যবধানে এগিয়ে থেকেও কেন উইলিয়ামসনদের ফলোঅন করালো না ভারত। নিজেরা ব্যাট করতে নামলো দ্বিতীয় ইনিংসে এবং ৭ উইকেট হারিয়ে ২৭৬ রানে ইনিংস ঘোষণা করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

দুই ইনিংসেই বড় স্কোর। সব মিলিয়ে ভারতের লিড দাঁড়ালো ৫৩৯ রানের। ৫৪০ রানের লক্ষ্য দিয়েই নিউজিল্যান্ডকে ছেড়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ভারতীয়দের হাতে আছে স্পিন ভেলকি। সুতরাং, ৫৪০ রান তো এমনিতেই বড়, তারওপর একটা নিরাপদ স্থানে থেকেই ইনিংস ছাড়লো স্বাগতিকরা।

অন্যদিকে জিততে হলে নিউজিল্যান্ডকে রীতিমত ইতিহাস গড়তে হবে নিউজিল্যান্ডকে। কারণ, এতবড় রান তাড়া করে চতুর্থ ইনিংসে কেউ এখনও পর্যন্ত জয় পায়নি।

দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেল। প্রথম ইনিংসে ১০ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪টি। মোট ১৪ উইকেট নিয়েছেন তিনি। যদিও প্যাটেলের দুর্ভাগ্য, তার দলের ব্যাটাররা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিউজিল্যান্ডের রাচিন রাভিন্দ্র নিয়েছেন ৩টি উইকেট।

ভারতীয় ব্যাটারদের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল করেন ৬২ রান। চেতেশ্বর পুজারা আউট হন ৪৭ রানে। শুভমান গিলও করেন ৪৭ রান। অধিনায়ক বিরাট কোহলি আউট হন ৩৬ রান করে। অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ৪১ রান করে। ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান করার পরই ইনিংস ঘোষণা করে ভারত।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ