1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৬ ও ৯ ডিসেম্বরের আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ২:৩২ pm

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের চলমান আলিম পরীক্ষার তিনটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন। এ সংক্রান্ত তথ্য বোর্ডের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

যে পরিবর্তন হলো
পূর্ব নির্ধারিত ৬ ডিসেম্বরের হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ৯ ডিসেম্বরের আল ফিকহ প্রথম পত্র এবং পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আলিমের তিনটি বিষয়ের পরীক্ষা পেছানোয় ১৯ ডিসেম্বরের পরিবর্তে পরীক্ষা শেষ হবে ২৩ ডিসেম্বর।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ