1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাসে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ১০:২২ pm

রাজধানীর রামপুরায় শিক্ষার্থী মৃত্যু কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শনিবার (৪ ডিসেম্বর) রাতে রামপুরা থেকে স্বপন রেজা (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আর শহিদ ব্যাপারী (২২) নামে আরেক ব্যক্তিকে আগেই গ্রেফতার করা হয়েছে।

বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রামপুরা থানা–পুলিশের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। মঙ্গলবার রামপুরা থানায় করা মামলা দুটিতে অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে।

একই ঘটনায় হাতিরঝিল থানায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। এ মামলায় এক কিশোরকে ঘটনার পরের দিন হাতিরঝিলের মীরেরবাগ এলাকা থেকে আটক করে পুলিশ। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত গত সোমবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহণের বাসের চাপায় মাঈনুদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ