1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘মাসুদ যেন এলাকায় ঢুকতে না পারে, নৌকার ভোট হবে টেবিলের ওপরে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ৭:৫৪ pm

২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ‘নৌকা মার্কার ভোট হবে টেবিলের ওপরে, কোনো আউলে (আড়ালে/বুথে) হবে না। চুরি কইরা আউলে যাইয়া আবার আবোলতাবোল মার্কায় ভোট দেবেন, দেশের ক্ষতি করবেন সে ব্যবস্থা করি নাই আমরা।’ কথাগুলো বলেছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নবনির্বাচিত গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।

শুক্রবার রাতে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউপি নির্বাচন উপলক্ষে পাথাইলকান্দি বাজারে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তার এ বক্তব্যের চার মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি সমালোচনার সৃষ্টি করেছে।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হোন আব্দুল হাই আকন্দ।

এ সময় তিনি আরো বলেন, ‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে, নৌকায় ভোট না দিলে কোনো উন্নয়ন হবে না। অন্য কোনো মার্কায় কেউ ভোট দেয়ার চেষ্টা কইরেন না। কালকে থেকে মাসুদ (প্রতিদ্বন্ধি প্রার্থী) যেন এলাকায় না আসতে পারে। আবোলতাবোল মার্কায় আমরা কেউ ভোট দেব না, তার নির্বাচনও করব না।

স্থানীয় লোকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কাইলকা থিকা মাঁঝার, মাঞ্জার (কোমরের) নিচে থিকা বাড়ি হব। আমি সব দেখব, পুলিশ প্রশাসন যে যেভাবে লাগে সেভাবে দেখব। ১ নম্বর ওয়ার্ডে একচল্লিশশো ভোট যদি পয়ত্রিশশো কাস্ট হয় ওপেনে আমরা পয়ত্রিশশোই দেয়ার চেষ্টা করব।’

এর আগে ওই এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নবনির্বাচিত গোহালিয়াবাড়ি ইউপি আব্দুল হাই আকন্দের মুঠোফোনে বলেন বিদ্রোহী প্রার্থী মাসুদ নৌকার লোকদের মারার কারণে রাগে বলে ফেলেছি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ