1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রবিবার থেকে ফের মিলবে টিসিবির পণ্য

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ৫:৪৬ pm

রবিবার (৫ ডিসেম্বর) থেকে আবারও শুরু হচ্ছে সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম। এই কার্যক্রম চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে চলতি বছর ষষ্ঠবারের মতো এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (৪ ডিসেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবি জানিয়েছে, এ দফায় ভ্রাম্যমাণ ট্রাকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। ট্রাক থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। প্রতিকেজি মসুর ডাল ৫৬ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এছাড়া ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার এবং পেঁয়াজ ৩০ টাকা দরে চার কেজি কিনতে পারবেন একজন ক্রেতা। দেশব্যাপী প্রায় ৪৫০ জন ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে বলেও জানিয়েছে টিসিবি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ