1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ২:০০ pm

সারা দেশে অর্ধেক বাস ভাড়া, বাস দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে দায়ীদের বিচার ও কলেজগেট এলাকায় ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের কলেজগেট ও সফিউদ্দিন সরকার একাডেমি এলাকায় অবস্থান করছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শুধু ঢাকা শহরে নয়। সারা দেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া দিয়ে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমাদের লাগাতার আন্দোলন চলবে।

এছাড়াও সড়ক দুর্ঘটনায় দায়ী বাস চালকদের বিচারের আওতায় আনতে হবে এবং টঙ্গী কলেজগেট এলাকায় অতিদ্রুত সময়ের মধ্যে ফ্লাইওভার ব্রিজ তৈরি করতে হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, সকাল থেকে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ