
করোনার নতুন ধরন ওমিক্রন খুবই সংক্রামক বলে মন্তেব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান বিজ্ঞানী সৌম সোয়ামিনাথান।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনের পূর্বে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আমাদের কতটা উদ্বিগ্ন হওয়া উচিত সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী বলেন, ওমিক্রনের সঠিক জবাব হলো প্রস্তুত ও সতর্ক থাকা এবং নতুন এই ধরনে ভয় না পাওয়া। তিনি বলেন, এক বছর পূর্বে আমরা ভিন্ন পরিস্থিতি ছিলাম। অর্থাৎ এক বছর পূর্বে করোনার ভ্যাকসিন ছিল না। কিন্তু এখন ভ্যাকসিন আছে। সুতরাং এই মুহূর্তে ভয় না পেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। তারপর এক ডজনেরও বেশি দেশে ওমিক্রন পাওয়া গেছে। ইতোমধ্যে এসব সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সোমবার সতর্ক করেছে, ব্যাপকভাবে পরিবর্তিত ওমিক্রন ভ্যারিয়েন্টটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এর সংক্রমণ বৃদ্ধির উচ্চ ঝুঁকিতে থাকা স্থানগুলোর ‘গুরুতর পরিণতি’ হতে পারে।
ভিন্নবার্তা ডটকম/আর