1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ৭:১০ pm

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে বাংলাদেশ রেলের মালবাহী ওয়াগনের দুইটি বগি উল্টে যাওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে গেছে। ভাঙ্গুড়া বড়ালব্রিজ রেলস্টেশনে দুই প্লাটফর্মের মাঝে দুপুর ৪টার দিকে বগি দুটি লাইনচ্যুত হয়।

এদিকে দুর্ঘটনাকবলিত বগি দুটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে একটি মালবাহী ট্রেন প্রায় ২৫টি বগি নিয়ে ঈশ্বরদীর উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গুড়া বড়ালব্রিজ রেলস্টেশনে পৌঁছলে ১৬ ও ১৭ নম্বরের দুটি বগির একটির দরজা খুলে গেলে স্টেশনের প্লাটফর্মের সঙ্গে আটকে গিয়ে একটি বগি কাত ও ওপরটি লাইনচ্যুত হয়। এর এক ঘণ্টা পর রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা এসে উদ্ধার কাজ শুরু করেন। তবে লাইনচ্যুত বগি উদ্ধার করতে কতক্ষণ সময় লাগবে তা নির্ধারিত বলতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে এ দুর্ঘটনার পর বিকাল ৫টা পর্যন্ত স্টেশনের পশ্চিম পাশে ভাঙ্গুড়া রেলস্টেশনে একাধিক ঢাকাগামী ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

রেলওয়ের পশ্চিম অঞ্চলের সহকারী প্রকৌশলী শিপন আলী বলেন, উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। তবে স্টেশনের মাঝ বরাবর ও দুইপাশে প্ল্যাটফর্ম থাকায় উদ্ধারকাজে সময় লাগবে বলে তিনি জানান।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ