1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ৪:৫৪ pm

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কী অভিযোগে এ সিদ্ধান্ত, সে বিষয়ে কিছু বলা হয়নি।

বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য আজকেই জানানো হবে।

ছাত্রলীগের দেখভালের দায়িত্বপ্রাপ্ত একজন আওয়ামী লীগ নেতা জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনাতেই ইব্রাহিম হোসেনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর এক যৌথসভা শেষে দায়িত্বশীল নেতাদের এ নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতির পদে নির্ধারিত বয়সের বাধ্যবাধকতা আছে। কিন্তু ইব্রাহিমের বয়স বেশি থাকায় তিনি প্রকৃত পরিচয়পত্র জমা না দিয়ে ‘ভুয়া’ পরিচয়পত্র জমা দিয়েছিলেন।

এ ছাড়া একাধিক হামলা-মারধরের ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম হোসেন। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ইউরোপে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ইব্রাহিম। সম্মেলন থেকে ফেরার দিন তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে সেদিন এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ