1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি ভাষা সৈনিক মতিনের স্ত্রীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ১২:২১ pm

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভাষা সৈনিক আবদুল মতিনের (ভাষা মতিন) স্ত্রী গুলবেদুননেছা মনিকা। আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

নিজের স্বাক্ষরিত বিবৃতিতে গুলবেদুননেছা মনিকা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি করলেও সরকারকে প্রতিপক্ষের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ভাষা মতিন আজীবন মজলুমের পক্ষে লড়াই করেছেন। ভাষা মতিনের পরিবারের পক্ষ থেকে আমি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশের বাইরে তার চিকিৎসা করাটা খুব জরুরি। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ