1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চিকিৎসা করাতে ছেলের বাসায় এসে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ১২:০৭ pm

রাজধানীর জিগাতলার বউবাজার এলাকায় একটি বাসার তিন তলার ছাদ থেকে পড়ে শান্তনা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রাহাত হোসেন জানান, আমার মা মানসিক রোগী ছিল। ২১ নভেম্বর চিকিৎসার জন্য ঢাকায় আসে। আজ ভোরে বাসার ছাদে উঠলে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ