1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চুয়াডাঙ্গায় ১২টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ১১:২৩ am

চুয়াডাঙ্গার জীবননগরে ১২টি স্বর্ণের বারসহ শাহাবুল ইসলাম (৪৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে মেদিনীপুর সীমান্তের খালপাড় ব্রিজের উপর থেকে তাকে আটক করে ৫৮ বিজিবি।

আটক শাহাবুল উপজেলার মেদিনীপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে।

মোটরসাইকেলযোগে শার্ট ও প্যান্টের পকেটের ভেতরে করে স্বর্ণের বারগুলো পাচার করতে চেয়েছিলেন তিনি।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মেদেনীপুর বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টহল দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় মেদেনীপুর গ্রামের শেষপ্রান্তে খালপাড়া ব্রিজের উপর থেকে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে কৌশলে পালানোর চেষ্টাকালে আটক করা হয়।

আটক ব্যক্তির শার্টের পকেট ও প্যান্টের দুই পকেটে স্কচটেপ দিয়ে ৩টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ১২টি স্বর্ণের বার (১ কেজি ৩৯৭ গ্রাম) উদ্ধারপূর্বক মোটরসাইকেলসহ জব্দ করা হয়।

এ ঘটনায় ওয়াসিম মিয়া (৩৫) ও রাশেদ আলী নামে দু’জনকে পলাতক দেখিয়ে জব্দকৃত আলামতসহ আটক আসামিকে জীবননগর থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ