1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টঙ্গীতে মন্ত্রী বনাম মেয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ৯:৩৬ pm

ব্যাডমিন্টন ব্যাট হাতে এক সঙ্গী টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদকে নিয়ে নিজেই মাঠে নেমে পড়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

বিপক্ষ দলও কম না, মহানগর পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিশকে সঙ্গী করে সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

মুহুর্মুহু হাততালি দিয়ে দুই দলকেই উৎসাহ জোগান উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও পুলিশ সদস্যরা।

শনিবার রাতে বৈদ্যুতিক আলোয় মন্ত্রী বনাম মেয়রের ব্যাডমিন্টন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ডে।

খেলা শেষে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, শৈশবে খেলার প্রতি আমার বিশেষ টান ছিল। ক্রিকেট ও ব্যাডমিন্টন ছিল পছন্দের। শীত মৌসুমে বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন কোর্ট বানিয়ে খেলতাম। খেলাধুলা শরীর ও মনকে চাঙ্গা রাখে। মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়াতে হবে। সে লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছি।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, জনপ্রতিনিধি হওয়ার পর খেলার সময় আর হয়ে ওঠে না। অনেক বছর পর খেলতে পেরে ভালো লাগছে।

খেলায় ২০-০৯ পয়েন্টে প্রতিমন্ত্রীর দল জয় পায়। এর আগে প্রতিমন্ত্রী ও ভারপ্রাপ্ত মেয়রকে ফুল দিয়ে বরণ করেন মহানগর পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিশসহ পুলিশ সদস্যরা।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ