1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশের উন্নয়নের নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ১১:০৩ am

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের নারীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গ‌নেও নানা ক্ষে‌ত্রে নিজেরদের যোগ্যতার পরিচয় দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনছে।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র ভবনে লবুচে পর্বত জয়ী বাংলাদেশের প্রথম নারী জয়নাব বিনতে হোসেন শান্তু পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন। পর্বত জয়ী জয়নাবকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন তি‌নি।

ড. মো‌মেন ব‌লেন, দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পুরুষের পাশাপাশি নারীরাও অনেক দুঃসাহসিক কাজে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

জয়নাব লবুচে পর্বতশৃঙ্গে ওড়ানো বাংলাদেশের পতাকাটি পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবুচে পর্বতারোহীদের তালিকায় দেশের প্রথম নারীর নাম লেখানোর এই গৌরবময় দৃষ্টান্ত সব নারীদের সাফল্য অর্জনে প্রেরণা যোগাবে। তিনি আগামীতে জয়নাবের আরও সাফল্য প্রত্যাশা করেন। বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির যেকোনো প্রচেষ্টায় তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় জয়নাবের লবুচে পর্বত অভিযানের স্পন্সর নাসির মিল্কি (সৌরভ) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর প্রথম বাংলাদেশি নারী হিসেবে জয়নাব নেপালের ৬ হাজার ১১৯ মিটার উচু ‘লবুচে’ পর্বত জয় করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ