1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পেছনে আমার কষ্ট ছিল, পরিশ্রম ছিল: লিটন দাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ৯:৪২ pm

ছয় বছর পর টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন লিটন কুমার দাস। টেস্টের অভিজাত ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে মেইডেন সেঞ্চুরি পেলেন এই উইকেটপিকার ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৪৯ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন লিটন দাস ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে তারা ২০৬ রানের জুটি গড়েন। তাদের এ জুটিতেই বড় স্কোর গড়ার পুঁজি পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রান করেন লিটন।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে লিটন বলেন, টি-টোয়েন্টিতে যেজন্য আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, হয়তো সেটারই ফলাফল এই শতক। হয়তো তারা ভেবেছিলেন, আমি যেন টেস্ট ক্রিকেটে ভালো করি, এজন্য টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দিয়েছিলেন। তবে এর পেছনে আমার কষ্ট ছিল, পরিশ্রম ছিল।

তিনি আরও বলেন, আমি আর মুশফিক ভাই যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলে ৪০০-৪৫০ রান হতো। ম্যাচের চিত্রটাও ভিন্ন হতো। পরে যদি বোলিংয়ে ওদের ২-৩ উইকেট নিতে পারতাম, তাহলেও ভিন্ন কিছু হতে পারত। তবে এখনো খেলা দুই দলের দিকেই আছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ