1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফ্ল্যাট কিনে দেবেন হিমেশ, কথা দিয়েছিলেন রানুকে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ৮:৪২ pm

রানাঘাটে ‘এক পেয়ার ক্যা নাগমা হ্যায়’ গান গেয়ে ২০১৯ সালে ইন্টারনেটে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি লাভ করেন। এরপর এক রিয়েলিটি শোতে পান আমন্ত্রণ। যেখানে বিচারকের আসনে উপস্থিত থাকা হিমেশ রেশমিয়া রানুকে দেন প্লে-ব্যাক করার প্রস্তাব। এর পরেই সৃষ্টি ছিল ‘তেরি মেরি কাহানি’ গানটি।

সেই গানটি ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপরই সুপারস্টার বনে যান রানু মণ্ডল। সম্প্রতি কলকাতার জনপ্রিয় ইউটিউবার টোটন ঘোষ গিয়েছিলেন রানুর বাড়িতে। একান্ত সাক্ষাৎকারে বলিউডে নিজের জার্নি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রানু জানান, হিমেশ রেশমিয়া তাকে ফ্ল্যাট কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ওই ইউটিউবারের প্রশ্নে রানু মণ্ডল বলেন, আসলে হিমেশ রেশমিয়া আমাকে বলেছিলেন, তিনি আমার জন্য একটি ফ্ল্যাটের ব্যবস্থা করবেন। কারণ যখনই কেউ আমাকে ফোন করেছিলেন, আমাকে সেখানে দুই-তিন দিন থাকতে হয়েছিল। এজন্য আমাকে প্রায়ই সেখানে (মুম্বাই) যেতে হত; ফিরে আসা বেশ কঠিন ছিল। এজন্য তিনি আমাকে একটি ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন; যেখানে আমি থাকতে পারি এবং আমার গানের শুটিং বা রেকর্ডিংয়ের জন্য যেতে পারি।

এদিকে ভাগ্যের পরিহাসে রানুর বলিউড ক্যারিয়ার ছিল ক্ষণস্থায়ী! আসতে থাকে একের পর এক বাধা। কখনো ছবি তুলতে আসা ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি, কখনো আবার রানুর বিরুদ্ধে অভিযোগ তোলেন শোয়ের আয়োজকরা।

এরপর ২০২০ সালে করোনা মহামারির পর অবস্থা আরও খারাপ হয় গায়িকার। যে কারণে আপাতত তার আস্তানা রানাঘাটের সেই ভাঙা বাড়িই।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ