1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুশফিক-লিটনের শতরানের জুটি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ২:২৭ pm

চট্টগ্রাম টেস্টে দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এ সময় দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস।

এ দুই তারকার ব্যাটিং দৃঢ়তায় আর কোনো বিপদ ঘটেনি। দলীয় রান দেড়শ ছাড়িয়ে এখন।

মধ‍্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৬৯ রান। ৪ উইকেটে ৬৯ রান। সেখান থেকে বিপদ কাটিয়ে দলকে এই পর্যায়ে আনলেন মুশফিক-লিটন।

শতরানের জুটি গড়লেন তারা। এই জুটির গড়ায় অর্ধশতক তুলে নিয়েছেন লিটন। টেস্ট ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি লিটনের।

৬ বাউন্ডারি ও এক ছক্কায় ১০৫ বলে অর্ধশতক হাঁকান লিটন।

অন্যদিকে একটু ধীর গতিতে হলেও অর্ধশতকের দুয়ারে মুশফিক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান।

১০২ বল খেলে ৬ বাউন্ডারিতে ৪২ রানে অপরাজিত মুশফিক। অন্যদিকে ৫৬ রানে অপরাজিত লিটন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ