1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীন ও পাকিস্তানের ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ১২:৪১ pm

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাবিহীন পরমাণু কার্যক্রম অথবা দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে চীন ও পাকিস্তানের ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং কার্যক্রমে সহযোগিতার অভিযোগে আটটি চীনা প্রযুক্তি কোম্পানিকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।

চীন, জাপান, পাকিস্তান ও সিঙ্গাপুরের মোট ২৭টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

এ ছাড়া মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজিকেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের আমলে এ তালিকাভুক্তির কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে ২০১৯ সালে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েকে এই তালিকাভুক্ত করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ