1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিখিল এখনো ‘ভালোবাসেন’ নুসরাতকে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ১১:৫৪ am

কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান ২০১৯ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। বিয়ের মাত্র দু’বছরের মাথায় তাদের ছাড়াছাড়িও হয়ে গেছে। তবে অভিনেত্রী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান, নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, ‘লিভ টুগেদার’ করেছিলেনি এতদিন।

বিষয়টি মেনে নিতে পারেননি নিখিল। যে জন্য নুসরাতের নামে আদালতে ‘অ্যানালমেন্ট অব ম্যারেজ’ নিয়ে একটি মামলা করেন। ১৭ নভেম্বর সেই মামলায় জয়ী হন নুসরাতের প্রাক্তন ‘স্বামী’!

এতকিছুর পরও নিখিল নাকি এখনো নুসরাতকে ভালোবাসেন! কোনোভাবেই তাকে ভুলতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

চূড়ান্ত বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতকে নিয়ে মুখ খুললেন নিখিল। পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই, কিন্তু আমি তাকে এখনো ভালোবাসি।’

একই সঙ্গে এও জানান যে, আগে যে নুসরাত ছিলেন, তাকে ভালোবাসেন তিনি। কিন্তু এখনকার নুসরাতকে একেবারেই চিনতে পারছেন না।

তবে নুসরাতের জন্য শুভকামনা জানাতে ভুল করেননি নিখিল। বলেন, ‘ও ভালো থাকুক সবসময় চাই, ও অন্যের সঙ্গে থাকছে, সন্তান হয়েছে; আমি কখনো কিছু বলিনি।’

নিখিলকে ছেড়ে নুসরাত এখন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সংসার পেতেছেন। তাদের ঘরে জন্ম নিয়েছে একমাত্র সন্তান ঈশান। বর্তমানে যশ, সন্তান আর কাজ নিয়েই কাটছে নুসরাতের ব্যস্ততা।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ