1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিলার রায়হান গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ১১:২০ am

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃজেলার ডাকাত দলের অন্যতম সদস্য মো. রায়হান ওরফে ‘কিলার রায়হান’কে (৪৮) গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন-ডাকাতিসহ অন্তত ১২টি মামলা রয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার পাগলা থানার ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান বেলদিয়া গ্রামের আব্দুর রশিদ উরফে খোকা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান।

তিনি বলেন, রায়হান আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। ডাকাতির পাশাপাশি টাকার বিনিময়ে মানুষকে খুনও করতেন তিনি। তার বিরুদ্ধে পাগলা থানায় ৫টিসহ অন্তত ১২টি মামলা রয়েছে। তিনি পাগলার আলোচিত ইলিয়াসসহ ৬টি হত্যা মামলার আসামি।

ওসি আরও বলেন, ওইসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে বুধবার রাতে পাগলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ত্রিমোহনী এলাকা থেকে রায়হানকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ