1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিশোর গ্যাংয়ে ২ সদস্য আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ১১:০০ pm

পটিয়া থানার শান্তিরহাট বাজার থেকে দেশি অস্ত্র চাকুসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক করেছে র‌্যাব-৭। তারা হলেন একই থানার কুসুমপাড়ার মো. রুস্তম আলীর ছেলে মো. ইউসুফ প্রকাশ পাশা (২৬) ও বিনানীহারা এলাকার মো. নুরুল বশরের ছেলে মো.নুরুল আফছার জুনায়েদ (২৪)। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, শান্তিরহাট বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি চাকু জব্দ করা হয়।

তিনি বলেন, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবত ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ